Dhaka 9:13 am, Sunday, 11 October 2026
সর্বশেষ
দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ যে কারণে শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে সাবেক এমপি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন পে স্কেলে বড় অগ্রগতি, যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় দীর্ঘদিন অচল জেলা সুইমিংপুল, জলাশয়ে ঝুঁকি নিয়ে অনুশীলন সাঁতারুদের

কুষ্টিয়া প্রতিনিধি:
  • Update Time : 05:29:00 am, Thursday, 4 July 1901
  • / 29 Time View

কুষ্টিয়ায় সাঁতারু তৈরির প্রধান অবকাঠামো জেলা সুইমিংপুলটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবের পাশাপাশি পানি ফিল্টারিং ব্যবস্থা নষ্ট থাকায় আধুনিক এই সুইমিংপুলটি বর্তমানে পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

জেলা সুইমিংপুলটি অচল থাকায় আসন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাকে সামনে রেখে বিপাকে পড়েছেন জেলার উদীয়মান সাঁতারুরা। নিয়মিত অনুশীলনের জন্য উপযুক্ত সুইমিংপুল না থাকায় অনেকটা বাধ্য হয়েই তারা অপরিষ্কার ও অনিরাপদ ডোবা, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে সাঁতার অনুশীলন করছেন।

সাঁতারু ও সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুইমিংপুলটির প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। পানি পরিশোধন ও ফিল্টারিং ব্যবস্থাও অকার্যকর হয়ে রয়েছে। ফলে পুলে পানি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অথচ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে হলে নিয়মিত ও নিরাপদ পরিবেশে প্রশিক্ষণ নেওয়া জরুরি।

উদীয়মান সাঁতারুরা জানান, পুকুর বা অন্যান্য জলাশয়ে অনুশীলনের সময় পানির গভীরতা, ময়লা-আবর্জনা এবং বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। এতে একদিকে যেমন অনুশীলনের স্বাভাবিক পরিবেশ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। দীর্ঘদিন সুইমিংপুল বন্ধ থাকায় তাদের প্রস্তুতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, একটি জেলায় জাতীয় পর্যায়ের সাঁতারু তৈরির জন্য আধুনিক সুইমিংপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণের সুযোগ না থাকলে প্রতিভাবান সাঁতারুরাও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবেন না। তাই দ্রুত জেলা সুইমিংপুলটির সংস্কার, পানি ফিল্টারিং ব্যবস্থা সচল এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জেলার ক্রীড়াপ্রেমী ও সাঁতারুরা দ্রুত সুইমিংপুলটি সংস্কার করে প্রশিক্ষণের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আগে সাঁতারুদের নিয়মিত অনুশীলনের সুযোগ নিশ্চিত করবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় দীর্ঘদিন অচল জেলা সুইমিংপুল, জলাশয়ে ঝুঁকি নিয়ে অনুশীলন সাঁতারুদের

Update Time : 05:29:00 am, Thursday, 4 July 1901