Dhaka 8:50 pm, Monday, 12 October 2026
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের যে অভিযোগ দিল্লির যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, নতুন জায়গা নির্ধারণ সরকারের নারায়ণগঞ্জে অস্ত্র-হেরোইনসহ ‘কোবরা গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

রনি আহমেদ, কুষ্টিয়া
  • Update Time : 11:29:57 am, Sunday, 11 October 2026
  • / 48 Time View

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অপরদিকে একই সময়ে মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে আরো ৬ জনকে পুশইনের চেষ্টা চালানো হয়। তোদের মধ্যে দুইজন পুরুষ ও চারজন মহিলা ছিলেন।

ছবি: বিজিবির বাধায় পুশইনকৃত ব্যক্তিদের ফিরিয়ে নিল বিএসএফ।

তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার খাস মহল ও দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস-এর কাছে এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টা করা ১০ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানায়, ভারতের বিএসএফ সদস্যরা দুই সীমান্ত দিয়ে ৬ নারী ও ৪ পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ১০ জনকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বিএসএফ সদস্যরা।

সীমান্তের সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। তবে এ ঘটনায় ওই ১০ জনের পরিচয়, জাতীয়তা এবং তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সকালে গাংনীর খাস মহল ও দৌলতপুরের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন এবং ওই ১০ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

Update Time : 11:29:57 am, Sunday, 11 October 2026