Dhaka 12:09 am, Thursday, 8 October 2026
সর্বশেষ
বিশ্ব বসতি দিবসের বসতি মেলায় শরীফ মেটালের সেরা স্টল পুরস্কার অর্জন সৃজনশীল ডিজাইনের স্বীকৃতি রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকাজের উদ্বোধন করলেন উপাচার্য সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয় : হুইপ বকুল বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

বিশ্ব বসতি দিবসের বসতি মেলায় শরীফ মেটালের সেরা স্টল পুরস্কার অর্জন সৃজনশীল ডিজাইনের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:15:24 pm, Wednesday, 7 October 2026
  • / 13 Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিশ্ব বসতি দিবস ২০২৬ ও তিন দিনব্যাপী বসতি মেলা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় দেশের আবাসন, নির্মাণ ও নির্মাণসামগ্রী খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।

৫ অক্টোবর বিশ্ব বসতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশ্ব বসতি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে মেলা পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং দেশীয়ভাবে উৎপাদিত নির্মাণসামগ্রী ও সংশ্লিষ্ট পণ্যের প্রদর্শনী সম্পর্কে অবহিত হন।

মেলার অন্যতম আকর্ষণ ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান শরীফ মেটাল লিমিটেডের স্টল। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলা পরিদর্শনের সময় শরীফ মেটালের স্টল পরিদর্শন করেন। এ সময় স্টলে প্রদর্শিত দেশীয়ভাবে উৎপাদিত বিভিন্ন নির্মাণসামগ্রী ও পণ্যের বিষয়ে তাকে অবহিত করা হয়।

তিন দিনব্যাপী এ মেলায় আবাসন, নির্মাণ, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেলায় মোট ১৫৭টি স্টল স্থাপন করা হয়েছিল।

মেলার সমাপনী দিনে শরীফ মেটাল লিমিটেডের জন্য আসে বিশেষ স্বীকৃতি। বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বসতি মেলায় সৃজনশীল ডিজাইনের জন্য “সেরা স্টল” পুরস্কার অর্জন করে শরীফ মেটাল লিমিটেড। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

“বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বসতি মেলায় সৃজনশীল ডিজাইনের জন্য সেরা স্টল”। এ স্বীকৃতি শরীফ মেটালের নান্দনিক স্টল উপস্থাপনা, সৃজনশীলতা এবং আধুনিক প্রদর্শন-ভাবনার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সমাপনী আয়োজনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষসহ
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ মেলায় নিরাপদ ও মানসম্মত আবাসন, পরিকল্পিত নগরায়ণ, টেকসই নির্মাণ এবং আধুনিক নির্মাণসামগ্রীর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

দেশীয় শিল্পের সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা ও মানসম্পন্ন পণ্যকে সামনে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সৃজনশীল ডিজাইনের জন্য সেরা স্টল হিসেবে শরীফ মেটালের এ অর্জন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড উপস্থাপনা ও সৃজনশীলতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ব বসতি দিবসের বসতি মেলায় শরীফ মেটালের সেরা স্টল পুরস্কার অর্জন সৃজনশীল ডিজাইনের স্বীকৃতি

Update Time : 04:15:24 pm, Wednesday, 7 October 2026