সর্বশেষ
ঢাকা-রিয়াদগামী ফ্লাইট চালু কাল
সময়ের কাগজ ডেস্ক
- Update Time : 12:09:50 pm, Sunday, 1 March 2026
- / 165 Time View
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদগামী ফ্লাইট আগামীকাল ফের চালু হচ্ছে। যুদ্ধের কারণে গত শনিবার রাতে স্থগিত করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফ্লাইটটি আগামীকাল সোমবার (২ মার্চ) দুপুর ১টায় ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করবে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি যাত্রা করার কথা থাকলেও প্রযুক্তিগত ও অপারেশনাল জটিলতার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
বিমান কর্তৃপক্ষ জানায়, স্থগিত ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আগামীকালের ফ্লাইটে স্থান দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে চার ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Tag :
ঢাকা রিয়াদ ফ্লাইট




















