Dhaka 8:02 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
মন্টেনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১৩ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ১৬ কোটি টাকার সোনা উদ্ধার : দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ভারতীয় ২ নাগরিককে ‘গুলি করে’ বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ প্রেম ও অর্থের জেরে ছাত্রদল নেতা জিসানকে হত্যা : পুলিশ রাবিতে হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ

রাবিতে হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:56:32 am, Monday, 5 October 2026
  • / 7 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌন অবস্থান কর্মসূচি করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক মারধরে জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এদিকে, এই ঘটনায় উদ্বেগ জানিয়ে এবং জড়িতদের বিচার দাবিতে পৃথক বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো। এতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার, ভয়ভীতি দেখানোর, হেনস্তা করার বা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার রাখে না।

দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হামলা বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য গভীর উদ্বেগের। 

তারা আরো বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ

Update Time : 11:56:32 am, Monday, 5 October 2026