Dhaka 4:30 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী ই-মেইল পাঠিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেলের আয় বাড়াতে ৩৩৬ কোটির বিকল্প সড়ক চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেপ্তার আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী দৌলতপুরে পুলিশের অভিযানে বিএনপি নেতা ও কাকন বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী টুয়েলসহ গ্রেপ্তার ১৮

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেপ্তার

নাঈম ইকবাল নিজস্ব প্রতিনিধি
  • Update Time : 08:18:15 am, Monday, 5 October 2026
  • / 19 Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে স্বস্তি ফেরাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘১২০৭’ গ্রুপের দুই লিডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উলনিশ্বর গ্রামের তারেক হোসেন সৈকত ও কোমারডোগা গ্রামের মো. জাফর আহমদ।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিরোধ, সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘১২০৭’-এর মূলহোতা হিসেবে পরিচিত তারেক হোসেন সৈকত ও মো. জাফর আহমদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেপ্তার

Update Time : 08:18:15 am, Monday, 5 October 2026