Dhaka 2:57 pm, Tuesday, 24 November 2026

ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের বিষয়ে যা জানাল মাউশি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:40:58 am, Friday, 2 October 2026
  • / 50 Time View

২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি)। এ পর্যায়ে রেজিস্ট্রেশন চলবে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।

এছাড়া ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদেরও একই সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পৃথক দুই চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন সব নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও ৪ থেকে ৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের বিষয়ে যা জানাল মাউশি

Update Time : 03:40:58 am, Friday, 2 October 2026