Dhaka 9:33 am, Saturday, 10 October 2026
সর্বশেষ
বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন অধ্যায়, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ আবাসন খাত সচলে সহজ গৃহঋণ ও নির্মাণসামগ্রীর দামে স্থিতিশীলতা জরুরি মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়-কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের থার্ড টার্মিনাল: ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করল জাপানি কনসোর্টিয়াম শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজিতে ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীর জোনভিত্তিক রং ব্যবহারের পরিকল্পনা কতটুকু কার্যকর নারায়ণগঞ্জে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২২

আশুলিয়ায় ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:49:04 am, Wednesday, 30 September 2026
  • / 14 Time View

সাভারের আশুলিয়ায় কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জাহিদ হাসানকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেপ্তার জাহিদ হাসান আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকার আওলাদ হোসেনের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

‎এদিকে, ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বারবার থানায় এসে তদবির করেন বকে অভিযোগ উঠেছে।

তবে অভিযুক্ত বিএনপি নেতা মশিউর রহমান মিন্টু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব বিষয়ে তদবির করার প্রশ্নই ওঠে না। আপনি খবর নেন, ওসিকে ফোন করেন, যে পুলিশ সদস্য ধরছে তাকে ফোন করেন যে আমি ছাত্রলীগ নেতাকে ছাড়াতে কোনো তদবির করেছি কি না?’ 

‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চাঁদাবাজির একটি মামলায় জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়ায় ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেপ্তার

Update Time : 08:49:04 am, Wednesday, 30 September 2026