Dhaka 2:38 am, Thursday, 16 April 2026

রমজানে ইফতারি বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:48:37 pm, Saturday, 21 February 2026
  • / 80 Time View

পবিত্র রমজান ঘিরে রাজধানীর অলি-গলি পরিণত হয় ইফতার বাজারে। প্রতিটি মোড়ে মোড়ে ছোট ছোট অস্থায়ী দোকান সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিকেল গড়াতেই এসব এলাকায় বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পলাশী, আজিমপুর, ছাপড়া মসজিদসহ আশপাশের এলাকায় এসব ইফতারসামগ্রীর দোকান দেখা যায়।

রঙিন পসরা আর সুগন্ধে মুখর হয়ে উঠে দোকানের চারপাশ। ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, বিভিন্ন ধরনের কাবাবসহ নানা মুখরোচক আইটেম শোভা পাচ্ছে দোকানগুলোতে।

কোথাও দেখা যায় বড় কড়াইয়ে টগবগ করে ভাজা হচ্ছে পিঁয়াজু, আবার কোথাও সাজানো রয়েছে খেজুর, জিলাপি ও শরবত। ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি আরও বেড়ে যায়।

বিক্রেতারা জানান, রমজান মাস তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ এনে দেয়। বছরের অন্য সময়ের তুলনায় এসময় বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। তবে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকেই লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় আছেন।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, কিছু এলাকায় ইফতারসামগ্রীর দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। তবুও পরিবারের সঙ্গে ইফতার করার আনন্দে প্রয়োজনীয় খাবার কিনতেই বাজারমুখী হচ্ছেন সবাই।

আজিমপুরের গৌর শহীদ মাজার এলাকার দোকানদার রাজিব বলেন, সকাল থেকে জিনিসপত্র-মাল মসলা রেডি করা শুরু করি। দুপুর থেকেই ভাজা শুরু করি। মোটামুটি বিকেল থেকেই বিক্রি শুরু হয়। ভিড় অনেক, চার-পাঁচজন লোক এই ছোট দোকান সামাল দেওয়া যায় না।

পাশেই ছোলা বিক্রি করেন সবুজ। তিনি বলেন, প্রতিদিন ২০ কেজি ছোলা রান্না করি। বাসা থেকে রান্না করে নিয়ে আসি। ইফতারের আগেই সব বিক্রি হয়ে যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রমজানে ইফতারি বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ

Update Time : 04:48:37 pm, Saturday, 21 February 2026