Dhaka 12:07 am, Tuesday, 29 September 2026
সর্বশেষ
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর : গ্রেপ্তার আরো দুই আসামি কারাগারে সঠিক তথ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের কাজ শেষ হবে : রোসাটম রাজধানীতে আ. লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে অধ্যাদেশ সংশোধন জামায়াতের ১০০ কোটি টাকা পরিশোধে ভিক্ষা করতে হচ্ছে এনসিপিকে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে সরকারকে সহযোগিতার অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:21:51 pm, Sunday, 27 September 2026
  • / 7 Time View

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত না থাকার কারণে আলোচিত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এজন্য আগামীকাল সোমবার আবারও সভা ডাকা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল  বলেন, ‘শিক্ষকদের বদলি নিয়ে আগামীকাল সোমবার দুপুর ২টায় আবারও সভা অনুষ্ঠিত হবে।

সভায় বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’ 

এদিকে শিক্ষকদের বদলি আবেদন এডিটের বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলে জানা গেছে। এ ছাড়া শূন্য পদ না থাকা এবং এবং এনটিআরসিএর প্রতিস্থাপন হওয়া ১৯৫টি পদের বিষয়েও আলোচনা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, তারিখ জানা গেল

Update Time : 02:21:51 pm, Sunday, 27 September 2026