Dhaka 8:05 am, Sunday, 27 September 2026
সর্বশেষ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ হরিনারায়ণপুর মহাশ্মশানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের তদারকি পশ্চিম তীরে পরীক্ষার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি অভিযান তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ পে-অর্ডারের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকার পরিমাণ সাড়ে ২৬ লাখ দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘বুকের পাটা থাকলে এখনি আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’ একাধিক মামলার আসামি ‘মোবাইল মনির’ গ্রেপ্তার

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, কেন্দ্র চবি ও রাবিতেও

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:42:52 pm, Thursday, 24 September 2026
  • / 12 Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে।

কুমিল্লার পাশাপাশি ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) এবং ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরো বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, কেন্দ্র চবি ও রাবিতেও

Update Time : 12:42:52 pm, Thursday, 24 September 2026