Dhaka 5:23 am, Saturday, 2 May 2026
সর্বশেষ
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ দুপুরে, থাকবেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাথা নত করবে না হিজবুল্লাহ, সংঘাত নিরসনে নাইম কাশেমের ৫ দাবি ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ

‘আমি মেসি হতে চাই না’

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 01:47:07 pm, Monday, 1 December 2025
  • / 308 Time View

লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছেন দুজনেই। খেলেছেনও বার্সেলোনায়। আলো কেড়েছেন কৈশোরেই। তাদের মধ্যে তুলনা হওয়া স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ের কিশোর তারকা কারো সঙ্গে তুলনীয় হতে চান না। চান নিজের পথ অনুসরণ করতে। লিওনেল মেসিকে অনুপ্রেরণা হিসেবে মানলেও লামিনে ইয়ামাল কীর্তিমান হতে চান নিজের মতো করে।

স্পেন ও বার্সেলোনার সিনিয়র দলে ঢুকেই একের পর এক রেকর্ড ভেঙেছেন ইয়ামাল। জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও লা লিগার শিরোপা। সবশেষ ব্যালন ডি’অরের ভোটাভুটিতে হয়েছিলেন দ্বিতীয়। সোনালি বলটি তার হাতে যে দ্রুত উঠতে যাচ্ছে, বলে দেওয়া যায়। কিন্তু তিনি মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান না।

এক সাক্ষাৎকারে বার্সা গ্রেটের সঙ্গে তুলনা প্রসঙ্গে ইয়ামাল বললেন, ‘আমি মনে করি লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু তিনিও জানেন, আমি একজন ভালো খেলোয়াড়। যখন একে অন্যের বিরুদ্ধে আমরা খেলি, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। তিনি জানেন, আমি তার মতো হতে, খেলতে কিংবা ১০ নম্বর জার্সি পড়তে চেষ্টা করছি না। আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’

মেসির সমকক্ষ হতে না চাইলেও বার্সার সর্বকালের শীর্ষ গোলদাতার কাছ থেকে প্রেরণা নেন ইয়ামাল, ‘শিশু বয়সে, আমি মেসির পাস নিয়ে গবেষণা করতাম। অন্য খেলোয়াড়রা ভালো পাস দেয়, কিন্তু মেসির পাস ছিল গোল করার মতো। সবসময় ভাবতাম ড্রিবলিংয়ের চেয়ে পাসিং আরও বেশি মজার। এটা অদ্ভুত, কারণ শৈশবে আমি কখনো ড্রিবলার ছিলাম না। আমি গোলস্কোরার ছিলাম বেশি, অনেক দৌড়াতাম।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আমি মেসি হতে চাই না’

Update Time : 01:47:07 pm, Monday, 1 December 2025