এবার গুলশানের এডিসিকে বদলি
- Update Time : 02:20:51 pm, Saturday, 19 September 2026
- / 3 Time View
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার বদলি করা হয়েছে গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসেনকে। তাকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডেমরা জোনাল টিম) পদে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
একই আদেশে চারজন অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে মিছিল করে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুটে ওঠে; যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পরই পর্যায়ক্রমে গুলশানের ডিসি, ওসি ও এডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।





