Dhaka 12:47 am, Monday, 31 August 2026
সর্বশেষ
‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ শুরুর বিষয়ে একমত বাংলাদেশ-চীন

ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু বিজয়ের, লজ্জায় নায়িকা!

বিনোদন ডেস্ক:
  • Update Time : 01:49:59 pm, Thursday, 13 November 2025
  • / 307 Time View

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। তবে এবার প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা দেখালেন তারা।

সম্প্রতি হায়দরাবাদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির হন এই তারকা-যুগল। সেখানেই মঞ্চে রাশমিকার হাত ধরে তাকে চুমু দেন বিজয়। দর্শক ও উপস্থিত সাংবাদিকদের সামনেই প্রকাশ্যে ঘটে এই দৃশ্য।

এ সময় মাইক্রোফোন হাতে খানিকটা লজ্জাই পান নায়িকা। লাজুক হাসিতে প্রেমিকের উদ্দেশে ভালোবাসার বার্তাও দেন রাশমিকা।

অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা দরকার। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ।’ বিজয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এর সাফল্যে তোমাকেও পাশে পেয়ে ভালো লাগছে।’

‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সময় থেকেই বিজয় নায়িকার পাশে ছিলেন বলে জানান রাশমিকা। এই বক্তব্যের পর তাদের বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন এই দুই তারকা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে আনুষ্ঠানিকতা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু বিজয়ের, লজ্জায় নায়িকা!

Update Time : 01:49:59 pm, Thursday, 13 November 2025