Dhaka 7:33 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ

ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:17:16 pm, Wednesday, 9 September 2026
  • / 4 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার লক্ষ্যে ‘বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউকে ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এ ফান্ড প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে চেকটি হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নতুন এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর আইন বিভাগের প্রথম বর্ষ এলএলবি (সম্মান) থেকে এলএলএম পর্যন্ত অধ্যয়নরত ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অসচ্ছল নিয়মিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় আসবেন। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউকে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের উদ্যোগ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন

Update Time : 12:17:16 pm, Wednesday, 9 September 2026