নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ
- Update Time : 03:47:08 pm, Thursday, 16 July 2026
- / 49 Time View
সুমাইয়া আক্তার:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।
বোর্ড সভায় রিজেন্ট বোর্ডের নবনিযুক্ত দুই সদস্যকে দেওয়া ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা। নতুন সদস্য হিসেবে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় রিজেন্ট বোর্ডের সদস্যরাও নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে অভিনন্দন জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় রিজেন্ট বোর্ডের সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপাচার্য নিজেই। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সদস্যদের অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ও তাদের মূল্যবান মতামত এবং পরামর্শ গ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন, মানসম্মত শিক্ষা এবং গবেষণার উৎকর্ষ অর্জনে রিজেন্ট বোর্ডের নবনিযুক্ত ও বর্তমান সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ রিজেন্ট বোর্ডের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



















