Dhaka 1:03 pm, Wednesday, 25 November 2026
সর্বশেষ
শিল্পে সংকট আরও ঘনীভূত, কমেছে উৎপাদন-নিয়োগ-বিনিয়োগ আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংক ধসে পোশাক শ্রমিকের মৃত্যু দৌলতপুরে ১৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা পাঁচ জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ পর্যটক, কমছে সেন্ট মার্টিনমুখী যাত্রী

ভারত সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 10:52:03 am, Monday, 27 October 2025
  • / 252 Time View

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে ছিলেন টেম্বা বাভুমা। চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেই চোট কাটিয়ে আবারো মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। ভারতের বিপক্ষে সিরিজের দলে আছেন তিনি।

ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এর আগেই ক্রিকেটে ফিরছেন বাভুমা। ভারত ‘এ’ দলের বিপক্ষে সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নেবেন তিনি।

‘এ’ দলের ম্যাচ শেষে জাতীয় দলে যোগ দেবেন বাভুমা। বাভুমা ফেরায় টেস্ট দলে জায়গা হারিয়েছেন ডেভিড বেডিংহ্যাম। পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনি কোনো ম্যাচ পাননি।

দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন, যিনি মহারাজের চোটে প্রথম টেস্ট খেলেছিলেন। এরপরও দলে থাকছে তিন বিশেষজ্ঞ স্পিনার কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুত্থুস্বামী।

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর। প্রথম টেস্টটি হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট হবে ২২ ডিসেম্বর গৌহাটিতে। টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল-

টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে, ডেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, করবিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা ও সাইমন হার্মার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারত সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

Update Time : 10:52:03 am, Monday, 27 October 2025