Dhaka 11:03 am, Wednesday, 25 November 2026
সর্বশেষ
আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংক ধসে পোশাক শ্রমিকের মৃত্যু দৌলতপুরে ১৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা পাঁচ জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ পর্যটক, কমছে সেন্ট মার্টিনমুখী যাত্রী জ্বালানি আমদানির সিদ্ধান্তে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠক ঘিরে তদন্তের দাবি

আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংক ধসে পোশাক শ্রমিকের মৃত্যু

মাসুদ রানা, সাভার প্রতিনিধি :
  • Update Time : 04:38:29 am, Wednesday, 25 November 2026
  • / 21 Time View

ছবি সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে ট্যাংকের দেয়াল ও পাড় ধসে মো. ছকিনুর ইসলাম (৩০) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ই নভেম্বর) বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এঘটনা ঘটে।

নিহত ছকিনুর ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার স্থানীয় ‘এনআরএল গ্রুপ’-এ কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত ছিলেন ও দরগার পাড়ের লেদুর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উদ্ধার পাওয়া আট বছর বয়সী শিশুর নাম শাহিন কাজী লাভলু। সে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ শিকার করছিল শিশু শাহিন। অসাবধানতাবশত সে হঠাৎ ট্যাংকের পানিতে পড়ে যায়। শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিকভাবে ছকিনুর ইসলাম ট্যাংকে নেমে পড়েন।

তিনি দ্রুত শিশুটিকে টেনে তুলে নিরাপদ স্থানে উঠিয়ে দেন। কিন্তু শিশুটি রক্ষা পেলেও ছকিনুর নিজে ওপরে ওঠার আগেই হঠাৎ জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে তার ওপর পড়ে। এতে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান রয়েছে। আপাতত তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংক ধসে পোশাক শ্রমিকের মৃত্যু

Update Time : 04:38:29 am, Wednesday, 25 November 2026