Dhaka 11:18 am, Thursday, 19 November 2026

ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:01:49 am, Thursday, 19 November 2026
  • / 0 Time View

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নেওয়ার পর তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাত দুইটার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়ির দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

প্রথমে তারা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষে এবং সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাজী রহিম উল্লাহ ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

Update Time : 05:01:49 am, Thursday, 19 November 2026