Dhaka 11:16 am, Thursday, 19 November 2026

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:59:06 am, Thursday, 19 November 2026
  • / 0 Time View

রাঙামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মামলার পলাতক আসামি হিসেবে চিহ্নিত মাদক কারবারি মো. জসিম উদ্দিন ও ১০ মামলার পলাতক আসামি মো. হাসেম উদ্দিনসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. জসিম উদ্দিন (৪৯) রাঙামাটি শহরের রূপনগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে কাঁঠালতলী এলাকার বাসিন্দা মো. হাসেম উদ্দিনের (৪৩) বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

তাকেও পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনের হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন ওরফে নাজির এবং নাজমুল সরদারকে আটক করা হয়।

এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মো. কামাল হোসেনকে এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদেরও আটক করা হয়েছে।  

কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

Update Time : 04:59:06 am, Thursday, 19 November 2026