Dhaka 11:00 am, Thursday, 19 November 2026

কেরানীগঞ্জ থানার সামনে ২ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:40:53 am, Thursday, 19 November 2026
  • / 2 Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে ধারণা করা হচ্ছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পরপরই নিক্ষেপকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, গত ৯ নভেম্বর রাতেও থানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। আবারও একই স্থানে আজ ককটেল বোমা ফাটল। থানার মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে বারবার এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। যেখানে পুলিশকে লক্ষ্য করে বারবার হামলার ঘটনা ঘটছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ‘মূলত জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেরানীগঞ্জ থানার সামনে ২ ককটেল বিস্ফোরণ

Update Time : 04:40:53 am, Thursday, 19 November 2026