Dhaka 10:48 am, Thursday, 19 November 2026

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:27:20 am, Thursday, 19 November 2026
  • / 3 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চালক ও হেলপারের ঘুমন্ত অবস্থায় ঘটানো এই আগুনে ট্রাকে থাকা সম্পূর্ণ খড় পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিররটেক বাজার জামে মসজিদের সামনে মদনপুর-গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই করে ট্রাকটি বুধবার রাত সাড়ে ৩টার দিকে মিররটেক বাজার মসজিদের সামনে এসে থামে। মালামাল খালাসের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে পার্ক করে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক ও তার সহকারী (হেলপার)। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন এবং চালককে ঘুম থেকে ডেকে তোলেন।

ওই নারী জানান, একটি মোটরসাইকেলে করে আসা তিনজন ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে চালক তাৎক্ষণিকভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে ট্রাকটি চালিয়ে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং আগুন নেভানোর আশায় সড়কের পাশের পানিতে নামিয়ে দেন। তবে শুকনো খড় হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রাকে থাকা সব খড় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। 
সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের সিসিটিভি ও তথ্যের ভিত্তিতে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

Update Time : 04:27:20 am, Thursday, 19 November 2026