Dhaka 6:07 pm, Sunday, 1 November 2026
সর্বশেষ
শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী সার নিয়ে দুর্নীতি বরদাশত করা হবে না : কৃষিমন্ত্রী পোশাকশ্রমিকদের বেতন কত? বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, বিপিসিএম এর নতুন কমিটি গঠন এলডিসি উত্তরণে তিন বছর, লক্ষ্য অর্থনীতির কাঠামোগত সংস্কার পুলিশের কর্মকর্তাদের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয় দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় জামিন মেলেনি গাজী নজরুলের দেশের ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু সোমবার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ঢাকার ৭ রুটে নামছে ৮৬১ বাস

দেশের ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:47:25 am, Sunday, 1 November 2026
  • / 7 Time View

দেশের ১৩টি সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না বলেও জানান তিনি।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব জানান তিনি।

দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে যা পর্যায়ক্রমে দেওয়া হবে। তবে বর্তমানে চলাচলরত রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে বলেও জানান তিনি।

মীর শাহে আলম বলেন বলেন, দুজন যাত্রী ক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮০০০ এবং নবায়ন ফি বাৎসরিক ৪০০০ টাকা। চারজন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০,০০০ টাকা এবং বাৎসরিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা। ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্প গতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে বিধিমালা প্রণয়ন করেছে সরকার।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে। 

নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটির স্পিডোমিটার স্থাপন করতে হবে। এটির অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না বলেও জানান তিনি।

শাহে আলম বলেন, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার।

প্রতিটিতে ইকোনোমিক লাইফ টাইম হবে নিবন্ধনের থেকে ১২ বছর পর্যন্ত। সোমবার থেকে ১৩টি সিটি এলাকায় নিবন্ধন কাজ শুরু হবে, পর্যায়ক্রমে এর কার্যক্রম চলবে। 

তিনি বলেন, বর্তমানে চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ করা হবে না। তবে ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু সোমবার

Update Time : 09:47:25 am, Sunday, 1 November 2026