Dhaka 7:14 pm, Sunday, 22 November 2026
সর্বশেষ
১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ রাজনৈতিক ভাঙাগড়ায় বিনিয়োগ ও ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে: ওয়াহিদউদ্দিন স্ত্রীকে বাঁচাতে পাঁচ বছরের লড়াই নোবিপ্রবি শিক্ষকের, প্রয়োজন আরও ৭০ লাখ টাকা ​মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৯ আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত, আনভীর স্টেডিয়ামে পাকিস্তানের এশিয়া কাপ জয় রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, বার্সেলোনার আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:30:02 am, Saturday, 24 October 2026
  • / 60 Time View

স্পোর্টস ডেস্ক
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার এই অর্জনে আবেগাপ্লুত তার সাবেক ক্লাব বার্সেলোনা। ২০২১ সালে মেসির অশ্রুসিক্ত ও তিক্ত অভিজ্ঞতা নিয়ে ছেড়ে আসা সেই কাতালান ঠিকানাই এখন তার অতীতের জয়গান গাচ্ছে!

স্পেনের ওভিয়েদো কাম্পোয়াম থিয়েটারে মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন মেসি। পুরস্কার গ্রহণের জন্য ৪৮ ঘণ্টা ওভিয়েদোতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোসহ ঘনিষ্ঠ সহযোগীরা। এই সময়সূচির সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলোতেও মেসির উপস্থিতি যে আলাদা প্রভাব তৈরি করেছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। মেসি প্রিন্সেস লিওনরের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎপর্বে অংশ নেওয়ার পর তার হাত থেকেই নিয়েছেন মর্যাদাপূর্ণ ওই স্মারক।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বার্সেলোনা লিখেছে, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় অভিনন্দন, লিও মেসি। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার ও মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

চ্যাম্পিয়নরা, ‘তোমার অত্যন্ত সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে। আর এই ক্লাবের সঙ্গে তোমার সম্পৃক্ততা সব সময়ই আমাদের গর্বের উৎস।’

১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেওয়ার পর বার্সেলোনার মূল দলে টানা ১৭ মৌসুম খেলেছেন মেসি। ওই সময়ে ভেঙেছেন ক্লাবের প্রায় সব উল্লেখযোগ্য রেকর্ড। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার যেন সেই সাফল্যমণ্ডিত অধ্যায়ের প্রতি স্পেনের আনুষ্ঠানিক স্বীকৃতি। আর্জেন্টাইন মহাতারকার এই ঐতিহাসিক অর্জনে গর্ব লুকাতে পারেনি তার সাবেক এই ক্লাব।

পুরস্কার নিতে ওভিয়েদোতে যাওয়ার মধ্য দিয়ে মেসি আবারও দেখিয়েছেন, স্পেনের সংস্কৃতিতে তার প্রভাব ঘরোয়া ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার সীমানা ছাড়িয়ে গেছে। পেশাদার ফুটবল ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় এমন স্বীকৃতি পাওয়ায় পুরস্কারটির গুরুত্ব আরও বেড়েছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। ফাইনালের পর স্পেনে মেসিকে দেওয়া এই সম্মান প্রত্যাহারের দাবিতে একাধিক আবেদন ও পিটিশনও করা হয়েছিল। তা সত্ত্বেও প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন বিজয়ীদের তালিকায় মেসির নাম বহাল রাখে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, বার্সেলোনার আবেগঘন বার্তা

Update Time : 07:30:02 am, Saturday, 24 October 2026