বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে ম্যাচ
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে
- Update Time : 03:44:40 pm, Saturday, 7 March 2026
- / 118 Time View
দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্ধারিত ওয়েবসাইটে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা করে। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ১ হাজার ২০০ টাকা।
সবচেয়ে বেশি দামের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে দর্শকদের খরচ করতে হবে ২ হাজার টাকা।
আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া দুইটায়।
এসকাগজ/আরডি



















