Dhaka 2:26 pm, Tuesday, 24 November 2026

পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকরের তারিখ অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:59:01 am, Tuesday, 17 November 2026
  • / 30 Time View

মজুরি বোর্ডের সভা স্থগিত হলেও পোশাক শ্রমিকদের নতুন মজুরি কার্যকরের তারিখ অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বলেন, ‘মজুরি বোর্ডের প্রথম সভাতেই বাড়তি মজুরি কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের উদ্বিগ্ন বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। আজ মঙ্গলবার গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রথম সভাতেই নতুন মজুরি কার্যকরের তারিখ নির্ধারিত হয়েছে। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে শ্রমিকদের উৎপাদন প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

তিনি বোর্ডকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। বলেন, চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকরের তারিখ অপরিবর্তিত

Update Time : 10:59:01 am, Tuesday, 17 November 2026