Dhaka 1:34 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের, যান চলাচল শুরু নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার দুই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সৌদি আরবে হুতিদের হামলা : বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:59:55 am, Sunday, 11 October 2026
  • / 3 Time View

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির  দায়িত্বশীল নেতাদের তথ্যে জানা যায় সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

দলীয় সূত্র জানায়, বিএনপির সংসদীয় দলের বৈঠকে সাম্প্রতিক সময়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, বিরোধী দলের লং মার্চ ও অন্যান্য কর্মসূচি, বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হতে পারে। পাশাপাশি সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক ডেকেছেন।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।  তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

Update Time : 05:59:55 am, Sunday, 11 October 2026