Dhaka 1:07 am, Monday, 12 October 2026
সর্বশেষ
দুটি স্পিড বোর্ডে আগুনসন্ত্রাসীদের অভয়ারণ্য কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই পক্ষের গোলাগুলি আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

মোহাম্মদপুরের খাল পুনরুদ্ধার ও সংস্কার করা হবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:49:59 am, Saturday, 10 October 2026
  • / 12 Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মোহাম্মদপুর এলাকার খাল পুনরুদ্ধার ও সংস্কার করা হবে। একই সঙ্গে ডেঙ্গুমুক্ত নগরায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিত এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং চল্লিশ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণ যা চায় তাই করা হবে  এবং জনগণ যা চায় না তা কখনো করা হবে না। মিরপুর-১০ এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে এবং জনগণ এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।

তাই মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। 

তিনি বলেন, অটোরিকশা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ঢাকা শহরে অটোরিকশা দেখতে চায় না। এই অটোরিকশা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার। 

প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা একে অপরের সঙ্গে জড়িত। কারণ যেখানে ময়লা আবর্জনা বেশি হয়, সেখানে বেশি মশা-মাছি জন্ম নেয়। তাই মশা নিয়ন্ত্রণে ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা জরুরি। আমরা মশক নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা অপসারণ নিয়ে একযোগে কাজ করছি।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে এসেছে। ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আঞ্চলিক কেন্দ্রে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। এই আদালত নগরবাসীকে সচেতনতা হওয়ার আহ্বান জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা আদায় করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোহাম্মদপুরের খাল পুনরুদ্ধার ও সংস্কার করা হবে : ডিএনসিসি প্রশাসক

Update Time : 11:49:59 am, Saturday, 10 October 2026