সর্বশেষ
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের এক বাংলাদেশি প্রবাসী নিহত
মো, এলাহী মালয়েশিয়া
- Update Time : 06:06:26 am, Thursday, 8 October 2026
- / 21 Time View
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহত সাইফুল শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সন্ধ্যার দিকে তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ তহবিল থেকে তার পরিবার সরকার নির্ধারিত অনুদান যেন খুব দ্রুত পায়, সেই ব্যবস্থা করা হবে।
এসকাগজ/আরডি













