Dhaka 10:05 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে : হুমায়ুন কবির সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:31:06 pm, Monday, 5 October 2026
  • / 2 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন গণমাধ্যমে বেরোবি প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, কালের কণ্ঠ ও এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল খায়ের জায়েদ বলেন, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, তথ্য সংগ্রহ ও তা মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব পালন করেন। রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও এশিয়া পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ বলেন, গত রবিবার রাবিতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

আমরা এই হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চাই। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।  

মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কারুজ্জামান পুলক, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, বেরোবি প্রেস ক্লাবের সভাপতি গাজী আজম, সাধারণ সম্পাদক সাকিব সরকারসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

Update Time : 02:31:06 pm, Monday, 5 October 2026