Dhaka 7:59 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
মন্টেনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১৩ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ১৬ কোটি টাকার সোনা উদ্ধার : দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ভারতীয় ২ নাগরিককে ‘গুলি করে’ বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ প্রেম ও অর্থের জেরে ছাত্রদল নেতা জিসানকে হত্যা : পুলিশ রাবিতে হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ

গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:14:39 pm, Monday, 5 October 2026
  • / 9 Time View

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন মো. কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), মো. সাগর (৩২), মো. শামীম (২৯), মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. নূর আল হোসেন (৩২), মো. দুলাল (৪৫), মো. জাহিদ হোসেন (২৯), মো. লিটন (১৮), মো. রাজিন (১৯), ওমর ফারুক (২৯), মো. কাউসার ইসলাম (১৯) এবং সংশ্লিষ্ট অপরাধে জড়িত এক শিশু।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে গ্রেপ্তাররা ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল।

পরবর্তীতে সংগৃহীত এসব চোরাই মোবাইল তারা গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করত। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১৩

Update Time : 12:14:39 pm, Monday, 5 October 2026