Dhaka 2:25 am, Thursday, 1 October 2026
সর্বশেষ
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে সাভারে এসআইকে পিটিয়ে হত্যা : আসামি জিল্লু ৩ দিনের রিমান্ডে সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির ৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬ মিজান, রোকসানা ও শুক্কুরের মুখে হাসি ফোটালেন গাজীপুর জেলা প্রশাসক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল জনগণের সঙ্গে আবারো প্রতারণা শুরু করছে বিরোধী দল : আমিনুল হক যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী

৫০০ পিস ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:56:45 am, Wednesday, 30 September 2026
  • / 4 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০০ পিস ইয়াবাসহ মানিক ওরফে নয়ন ‘মেন্টাল মানিক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক কারবারির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক ফতুল্লা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

এর আগে জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা যায় তাকে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খালেদুজ্জামান কালের কণ্ঠকে বলেন, তার বিরুদ্ধে তিনটি মামলা পেয়েছি।

এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং আরেকটি মারামারি সংক্রান্ত মামলা। তাকে ৫০০ পিসের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন। 

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

তার অন্য মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে সিদ্ধিরগঞ্জ থানায়ও তার একাধিক মামলা রয়েছে বলে শুনেছি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫০০ পিস ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার

Update Time : 10:56:45 am, Wednesday, 30 September 2026