Dhaka 12:29 am, Wednesday, 30 September 2026
সর্বশেষ
ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি এনসিপি নেতার ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ওয়ার্ল্ড এনার্জিস সামিটে দেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ গাইবান্ধায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের মধ্যেই অসুস্থ গরু জবাই, জরিমানা টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে

তামাকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে ঢাবিতে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:50:09 am, Tuesday, 29 September 2026
  • / 6 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়কে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কার্যকর নজরদারি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী কলা ভবনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনগত বাধ্যবাধকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প (DORP)।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা দিতে সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাকমুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ শুধু আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার দিকে এগিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন দোকানে তামাকজাত পণ্য বিক্রি হচ্ছে কি না, তা কার্যকরভাবে নজরদারি করতে হবে।

তামাকজাত পণ্য বিক্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদন বা অনুমতির বিষয় থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

তরুণদের মধ্যে তামাকের ব্যবহার কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি। আয়োজকদের পক্ষ থেকে বাস্তবায়নযোগ্য প্রস্তাব দেওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রো-উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈন মাহির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডর্পের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেবা আফরোজ।

সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন সিটিএফকে বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া এবং ডর্পের উপদেষ্টা ও সাবেক সচিব মো. আজহার আলী তালুকদার।

এ সময় বক্তারা তামাক ও ধূমপানের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি, তামাক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিবিধান, ক্যাম্পাসে তামাকজাত পণ্য বিক্রি নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তামাকমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগের পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তামাকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে ঢাবিতে মতবিনিময়

Update Time : 10:50:09 am, Tuesday, 29 September 2026