প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
- Update Time : 05:39:29 am, Sunday, 20 September 2026
- / 26 Time View
সরকারি চাকরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত দুটি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন, যা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিমেন ক্যারিয়ার পদে ৩২ জন এবং অফিস সহায়ক পদে ৫০৬ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদেই নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ৫০৬ জনকে। এ পদটি ২০তম গ্রেডের এবং বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। এ পদেও প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সূচি
প্রাণিসম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক- দুই পদের লিখিত পরীক্ষা একই দিন ও একই সময়ে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই একই প্রার্থী দুটি পদে আবেদন করতে পারবেন না।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসকাগজ/আরডি











