Dhaka 6:14 pm, Saturday, 19 September 2026
সর্বশেষ
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি চিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্প প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল মিলবে ৫ বছর পর : ববি হাজ্জাজ ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী হুতিদের হামলা বাড়ার পর প্রথমবার সৌদিতে বিমান হামলার সতর্কতা ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

কোনো বাধা নেই তবু লং মার্চে জাতি সাড়া দিচ্ছে না : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:42:10 am, Saturday, 19 September 2026
  • / 6 Time View

১১ দলের লং মার্চে কোনো বাধা নেই, তার পরও জাতি সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘জামায়াতের আমির গত লং মার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লং মার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে! কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো? যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারেন না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারেন, সমগ্র জাতির নেতা হতে পারেন না!’

তিনি আরো লেখেন, ‘লং মার্চে জনগণ কেমন সাড়া দেবে, সেটা ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচিতে থেকে মোটামুটি বোঝা গেছে! সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোনো বাধা নেই, তার পরও জাতি সাড়াশব্দ করছে না! এই পেছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে।’

রাশেদ খান লেখেন, ‘দেখেন, এ জাতি ভুলে নাই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনের আগে বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না! কিন্তু নাহিদ ইসলাম যেদিন জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করলেন, সেদিন থেকে দুই নেতার কোনো নেতার আহ্বানে জাতি আর সাড়া দিচ্ছে না!’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোনো বাধা নেই তবু লং মার্চে জাতি সাড়া দিচ্ছে না : রাশেদ খান

Update Time : 10:42:10 am, Saturday, 19 September 2026