শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি
- Update Time : 12:51:35 pm, Wednesday, 16 September 2026
- / 56 Time View
দীর্ঘ প্রতীক্ষার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপাচার্য জানান, রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের জন্য সম্মতি দিয়েছেন। তার সম্মতিক্রমেই আগামী ৬ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তন আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন উপাচার্য।
উল্লেখ্য, ২০০১ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১২ বছর পর দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক গ্র্যাজুয়েটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।









