সর্বশেষ
মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 12:35:32 pm, Wednesday, 16 September 2026
- / 7 Time View
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে তিনি যাত্রা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।
এদিকে মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা নেন।
Tag :




