Dhaka 7:32 pm, Tuesday, 15 September 2026
সর্বশেষ
অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি চূড়ান্ত কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসন ও আইন-শৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী আ. লীগের সাবেক এমপি আজিজুল আটক যুদ্ধ, সংকট আর ভোট : পুতিনের সামনে নতুন পরীক্ষা এক দিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার জানে না : প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেকৃবির ৬ শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:36:15 am, Sunday, 13 September 2026
  • / 11 Time View

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছয় শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে এ সুপারিশ করা হয়।

সিন্ডিকেট সভার একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

চাকরিচ্যুতির সুপারিশ পাওয়া শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক কে বি এম সাইফুল, সয়েল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল্লাহ শাহরিয়ার, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাবেদ আজাদ, এগ্রোনমি বিভাগের সহযোগী অধ্যাপক মার্জানা ইয়াসমিন এবং অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক মিফতাওল ইসলাম। এ ছাড়া একই অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার হিমাংশু মন্ডলকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তবে তাকে দ্বিত্বীয় ধাপে চিঠি দিয়ে আবার সতর্ক করা হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে তদন্ত ও পর্যালোচনার পর ১০৯ তম সিন্ডিকেট সভায় তাদের বরখাস্তের সুপারিশের সিদ্ধান্ত আসে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেকৃবির ৬ শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ

Update Time : 09:36:15 am, Sunday, 13 September 2026