Dhaka 6:43 pm, Thursday, 10 September 2026

আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনা খরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:06:32 am, Wednesday, 9 September 2026
  • / 7 Time View

যুক্তরাষ্ট্রের কুপারটিনোয় অ্যাপল পার্কে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে আয়োজনটি বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে।

এবারের আয়োজনের মূল আকর্ষণ অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন—আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স। 

বাজার বিশ্লেষক ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোনগুলোতে ২ ন্যানোমিটার প্রযুক্তির শক্তিশালী ‘এ২০ প্রো’ চিপ থাকতে পারে, যা কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাটারির স্থায়িত্ব বাড়াবে এবং ফোন গরম হওয়া রোধ করবে। এ ছাড়া আইফোন ১৮ প্রো ম্যাক্সে ভ্যারিয়েবল অ্যাপারচারযুক্ত নতুন ক্যামেরা মডিউল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যেকোনো আলোতে নিখুঁত ছবি তুলবে। বাহ্যিক নকশায় বড় পরিবর্তন না এলেও ক্যামেরার আকার কিছুটা বাড়তে পারে।

তবে সাধারণ আইফোনের পাশাপাশি সবার বড় আগ্রহ অ্যাপলের সম্ভাব্য প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে। গুঞ্জন রয়েছে, ‘আইফোন আলট্রা’ নামের বইয়ের মতো ভাঁজ করা এই ডিভাইসে খুললে ৭.৮ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় বাইরে ৫.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এতে ১২ জিবি র‍্যাম, এ২০ প্রো চিপ ও পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা (টেলিফটো লেন্সে পরিবর্তনসহ) থাকতে পারে। এ ছাড়া ফেস আইডির বদলে এতে সিকিউরিটি হিসেবে টাচ আইডি ফিরতে পারে।

কাঁচামাল ও মেমোরি চিপের (র‍্যাম) মূল্যবৃদ্ধির কারণে নতুন আইফোনের দাম বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম ১,১৯৯ ডলার থেকে শুরু হতে পারে এবং ফোল্ডেবল আইফোনের দাম ২,৫০০ ডলারে পৌঁছাতে পারে।

স্মার্টফোনের পাশাপাশি অ্যাপল আজ নতুন পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যও উন্মোচন করতে পারে। স্বাস্থ্য ও বায়োমেট্রিক সেন্সরের ওপর জোর দিয়ে তৈরি অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এর পাশাপাশি নতুন নকশার অ্যাপল ওয়াচ আলট্রা ৪ আসার কথা রয়েছে। এ ছাড়া অডিওপ্রেমীদের জন্য থাকছে এয়ারপডস ৫, যাতে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা থাকতে পারে।

কুপারটিনোর মূল অনুষ্ঠানে কেবল আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশ নিতে পারলেও বিশ্বজুড়ে ভক্তদের জন্য এটি অনলাইনে বিনা মূল্যে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট (apple.com), ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে যেকোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনা খরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান

Update Time : 11:06:32 am, Wednesday, 9 September 2026