‘জার্নাল অব নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি’র মোড়ক উন্মোচন
- Update Time : 12:53:47 pm, Tuesday, 4 August 2026
- / 16 Time View
সুমাইয়া আক্তার, নোবিপ্রবি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেল কর্তৃক প্রকাশিত সাময়িকী ‘জার্নাল অব নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি’র (JNSTU) অষ্টম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মোড়ক উন্মোচনকালে উপাচার্য বলেন, নোবিপ্রবিকে একটি গবেষণাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ জন্য গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের প্রকাশনায় উৎসাহ প্রদান এবং গবেষকদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে গবেষণার উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আরও আন্তরিকতা, সৃজনশীলতা ও নৈতিকতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানান তিনি।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, নিয়মিত এই সাময়িকী প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও গ্রহণযোগ্যতা বাড়বে। যা জাতীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং রিসার্চ সেলের সহকারী পরিচালকেরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।













