Dhaka 5:51 am, Wednesday, 26 August 2026
সর্বশেষ
নাগরিকত্ব থেকে মক্কা চুক্তি: হুমায়ুন কবিরকে ঘিরে যত প্রশ্ন বসুন্ধরার স্টিল প্রকল্পে একের পর এক ধাক্কা, বাড়ল ব্যয় ৩ হাজার কোটি এক ছাদের নিচে সরকারি সেবা, দাউদপুরে প্রশংসিত উদ্যোগ চীনে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, বাংলাদেশকে নিতে হবে কঠোর পদক্ষেপ পরীমণির গাড়ি বিতর্কে নামের ভুলে কি বদলে গিয়েছিল আসল পরিচয়? এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ ভারতবিরোধী রাজনীতির ফাঁদে পড়লে বিপদ বিএনপিরই ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল উগ্রবাদকে ছাড় নয়, আইনের কঠোর প্রয়োগই হতে পারে সমাধান

বিশ্বকাপের নতুন নিয়মে প্রথম লাল কার্ড, ইতিহাসে আলমিরন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:05:15 pm, Saturday, 20 June 2026
  • / 80 Time View

চলতি বিশ্বকাপে নতুন নিয়মে লাল কার্ড দেখানোর রীতি চালু করেছে ফিফা। যার প্রথম শিকার হয়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে আলমিরনের কথা কাটাকাটি হয়। এ সময় মুখ ঢেকে কিছু কথা বলেন আলমিরন। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারির দৃষ্টি আকর্ষণ করেন মুলদুর।

ঘটনার পর ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) রিভিউয়ে যান ম্যাচ রেফারি ইভান বার্তন। দ্রুত পর্যালোচনার পর সিদ্ধান্ত আসে—মুখ ঢেকে কথা বলার কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হবে আলমিরনকে।

ফিফা আগেই জানিয়েছে, খেলোয়াড়দের বর্ণবাদী আক্রমণ রোধ করতেই বিশ্বকাপের আগে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়মের আওতাতেই প্রথম লাল কার্ড দেখেছেন আলমিরন।

মূলত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি মুখ ঢেকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলেছিলেন। পরে তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে এবং তিনি সমকামীবিদ্বেষী আচরণের দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ হন। সেই ঘটনার পরই এমন নিয়ম চালুর ঘোষণা দেয় ফিফা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপের নতুন নিয়মে প্রথম লাল কার্ড, ইতিহাসে আলমিরন

Update Time : 01:05:15 pm, Saturday, 20 June 2026