Dhaka 8:20 pm, Monday, 17 August 2026
সর্বশেষ
আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের অভিযোগ বেসরকারি তেল আমদানিতে আপত্তি নেই,প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আস্থা রাখলো শ্রমিকরা রঙের খেলায় সূচনা হলো ১৬ ব্যাচের বিদায় উৎসব জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: রাষ্ট্রের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ ৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা ভারতের সমৃদ্ধি ও গণতন্ত্র: বাংলাদেশের জন্য যেসব শিক্ষা ও সুযোগ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক রোডম্যাপ বাস্তবায়নে অদৃশ্য বাধা কোথায়? ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশ সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 04:48:22 pm, Saturday, 20 June 2026
  • / 361 Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগস্ট মাসেই টানা ৪ দিনের ছুটির একটি বড় সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসারে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) এই উৎসবের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।এর সঙ্গে সপ্তাহান্তের ২ দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাঝখানের মাত্র একদিনের ব্যবধানে এই দীর্ঘ অবকাশের সম্ভাবনা দেখা দিয়েছে।ঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর নির্ধারিত সাধারণ ছুটি। এর দুদিন পর অর্থাৎ ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের ২৭ আগস্ট বৃহস্পতিবার কোনোভাবে ছুটি (নৈমিত্তিক বা অর্জিত) নিতে পারলে বা বিকল্প ব্যবস্থা করতে পারলে টানা চারদিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ পাবেন চাকরিজীবীরা।সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকে। তবে জনস্বার্থে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহের পাশাপাশি ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা চালু থাকবে। এছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন।প্রসঙ্গত, প্রতি বছরের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা বা বন্ধ রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, উচ্চ আদালত ও নিম্ন আদালতগুলোর ছুটির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।বাংলাদেশের প্রচলিত সরকারি ছুটির নিয়মানুযায়ী, সপ্তাহের মাঝে কোনো উৎসবের ছুটি পড়লে এবং তার দু-একদিন পরই সাপ্তাহিক ছুটি থাকলে অনেক চাকরিজীবীই বাড়তি ছুটি নিয়ে দীর্ঘ অবসরের সুযোগ তৈরি করেন। এবারের ২৬ আগস্টের ছুটির ক্ষেত্রেও একই প্রেক্ষাপট তৈরি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে পুরো বিষয়টি পবিত্র মিলাদুন্নবীর চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

Update Time : 04:48:22 pm, Saturday, 20 June 2026