Dhaka 7:11 am, Wednesday, 26 August 2026
সর্বশেষ
নাগরিকত্ব থেকে মক্কা চুক্তি: হুমায়ুন কবিরকে ঘিরে যত প্রশ্ন বসুন্ধরার স্টিল প্রকল্পে একের পর এক ধাক্কা, বাড়ল ব্যয় ৩ হাজার কোটি এক ছাদের নিচে সরকারি সেবা, দাউদপুরে প্রশংসিত উদ্যোগ চীনে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, বাংলাদেশকে নিতে হবে কঠোর পদক্ষেপ পরীমণির গাড়ি বিতর্কে নামের ভুলে কি বদলে গিয়েছিল আসল পরিচয়? এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ ভারতবিরোধী রাজনীতির ফাঁদে পড়লে বিপদ বিএনপিরই ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল উগ্রবাদকে ছাড় নয়, আইনের কঠোর প্রয়োগই হতে পারে সমাধান

৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল

সময়ের কাগজ স্পোর্টস ডেস্ক :
  • Update Time : 07:08:22 pm, Saturday, 13 June 2026
  • / 87 Time View

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ড এসেছে এবং আবার অনেক রেকর্ড হারিয়েও গেছে। তবে কিছু কীর্তি সময়ের পরীক্ষায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। তেমনই একটি অনন্য রেকর্ডের অধিকারী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের উদ্বোধনী ম্যাচে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ।১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর ১৯৩৪ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-১ গোলের পরাজয় ছিল তাদের উদ্বোধনী ম্যাচে শেষ হার। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৩৪ সালের ২৭ মে।এরপর কেটে গেছে দীর্ঘ ৯২ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এক যুগ বিশ্বকাপ বন্ধ থাকলেও মাঠের লড়াইয়ে ব্রাজিলের এই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। ১৯৩৮ সালের পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থেকেছে হলুদ জার্সিধারীরা।

এই ২০টি উদ্বোধনী ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে ব্রাজিল এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, প্রায় এক শতাব্দী ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয় শব্দটিই ভুলে গেছে সেলেসাওরা।বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে উদ্বোধনী ম্যাচেই মেক্সিকানদের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, চারবারের প্রতিটি লড়াইয়েই জয় পেয়েছে ব্রাজিল। শুধু তাই নয়, মেক্সিকোর জালে মোট ১৪ গোল করলেও নিজেদের জাল অক্ষত রেখেছিল প্রতিবারই।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল

Update Time : 07:08:22 pm, Saturday, 13 June 2026