Dhaka 9:00 am, Saturday, 17 October 2026
সর্বশেষ
মেরিটাইম প্রদর্শনী ও সুপার সেল কার বাজারে জমজমাট আইসিসিবি শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া ফ্রান্সে বিক্ষোভ অব্যাহত, প্যারিসে গ্রেপ্তার ১,২৬০ সিআইসিএ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিদেশি কম্পানিকে কনটেইনার টার্মিনাল লিজের সিদ্ধান্ত আত্মঘাতী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৮ তারিখ পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সরকারি আবাসন বরাদ্দে স্বচ্ছতা ও গতি আনতে চালু হলো অনলাইন সেবা

‘প্রেমের চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসে’: ইয়ামিন হক ববি

বিনোদন ডেস্ক
  • Update Time : 05:03:42 am, Sunday, 29 March 2026
  • / 168 Time View

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। এশিয়া পোস্টের ঈদ বিশেষ অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অংশগ্রহণের সময় তিনি জানান, তার জীবনে প্রেমের প্রস্তাবের চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসে।অনুষ্ঠানের আলোচনায় ববি বলেন, “প্রেম করার সুযোগই পাই না, তার আগেই সবাই বিয়ের প্রস্তাব দিয়ে বসে। তাই প্রেমের চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসে।” তিনি তার ব্যস্ত কাজের জীবনকেও উল্লেখ করেন এবং জানান, বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ততার কারণে ব্যক্তিগত সম্পর্ক বা প্রেমের দিকে তেমন মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। তবে ভবিষ্যতে সঠিক সময় ও সঠিক মানুষ পেলে বিয়ের বিষয়ে ভাববেন বলেও ইঙ্গিত দেন তিনি।এছাড়া ববি তার অভিনয়জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও কথা বলেন। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, দর্শকদের জন্য সবসময় ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করেন।ঈদ উপলক্ষে প্রচারিত এই বিশেষ অনুষ্ঠানটিতে তারকা অতিথিদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা দিক তুলে ধরা হয়। ববির এই মন্তব্য ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘প্রেমের চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসে’: ইয়ামিন হক ববি

Update Time : 05:03:42 am, Sunday, 29 March 2026