Dhaka 3:03 am, Thursday, 16 April 2026

আমন্ত্রণ পেয়েও কর্মসূচি পালন করেনি জামায়াত; সমালোচনা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • Update Time : 04:33:41 am, Sunday, 29 March 2026
  • / 93 Time View

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত অনুষ্ঠানমালায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কোনো কর্মসূচি পালন করেননি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি। প্রশাসনের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও দলটির নেতাকর্মীদের রাষ্ট্রীয় আয়োজন পালন না করায় স্থানীয় রাজনৈতক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন। তবে; ফটিকছড়ি জামায়াতে ইসলামীর কোনো ইউনিটে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের কোনো তথ্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ‘ফটিকছড়ি জামায়াতে ইসলামীর দুই আমিরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু তারা কেউ অনুষ্ঠানে অংশ নেননি।’

চাইলে ভূজপুর থানা জামায়াতের আমির মো. জাহাঙ্গীর আলম আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেন। কিন্তু তিনি আর কিছু প্রকাশে অস্বীকৃতি জানান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে আমাকে দাওয়াত দেওয়া হয় নি। এছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি। পরে ভেবে দেখবো।’

উপজেলার রাজনৈতিক বিশ্লেষক শওকত উল্লাহ বলেন, ‘এমনিতেই জাতীয় দিবস নিয়ে জামায়াতের সেন্ট্রালি এলার্জি রয়েছে। তাছাড়া সরকারের পিরীতে বিরোধী দল হওয়ায় তারা একটু ভেবে চিন্তে সিদ্ধান্তে নিতে চায়। কেন্দ্রিয় আমির বলেছেন-ই ‘এটি তাদের রাষ্ট্রীয় নৈতিক দায়িত্ব পালন মাত্র। নৈতিকভাবে এটি রাজনৈতিক চর্চার অংশ। আশাকরি ভবিষ্যতে তাদের শুভ বুদ্ধির উদয় হবে।’

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় দিবসে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের রাষ্ট্রীয় আয়োজনে জামায়াতে ইসলামীর অনুপস্থিতি জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। অন্তত ৫৫ বছরের গ্লানি দূর করতে তারা এসব কর্মসূচী চালনে এগিয়ে আসা দরকার বলে তারা মনে করেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমন্ত্রণ পেয়েও কর্মসূচি পালন করেনি জামায়াত; সমালোচনা

Update Time : 04:33:41 am, Sunday, 29 March 2026