Dhaka 6:50 pm, Tuesday, 26 May 2026

সবুজ সংঘের আয়োজনে ১০ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা প্রতিনিধি
  • Update Time : 05:41:20 am, Saturday, 28 March 2026
  • / 111 Time View

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে ১০ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“খেলাধুলায় অংশগ্রহণ করি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় সবুজ সংঘ ক্লাবের নিজস্ব মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প্রতিনিধি ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও দলগত মনোভাব শেখায়। এমন আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাজের প্রতিটি ক্লাব ও সংগঠন যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন করা সম্ভব। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং সাবেক সভাপতি ও পাবলা সবুজ সংঘের প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১০ দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকাদের জন্য বয়সভিত্তিক নানা ইভেন্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০০ মিটার, ৮০ মিটার ও ৪০০ মিটার দৌড়, এক কিলোমিটার দৌড়, বস্তাবন্দি দৌড়, দড়িলাফ, ব্যাঙ লাফ, হাড়িভাঙ্গা, বিস্কুট দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, কিকিং ফুটবল, বাধাবিঘ্ন দৌড়, দলীয় দৌড়, পায়ে বাঁধা বেলুন বাঁচাও, চকলেট খোঁজা এবং বাজনার তালে আসন গ্রহণসহ নানা আকর্ষণীয় খেলা।

এ সময় উপস্থিত ছিলেন পাবলা সবুজ সংঘ ক্লাবের সভাপতি সরদার রাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ খালিদ হাসান মঈন, সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম মিল্টনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী মানুষ।

এদিকে, ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে মাঠের চারপাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের খাবার, খেলনা ও কসমেটিকসের দোকানসহ নানা স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে।

উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলমান এই ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সবুজ সংঘের আয়োজনে ১০ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Update Time : 05:41:20 am, Saturday, 28 March 2026