Dhaka 11:08 am, Thursday, 16 April 2026

কুষ্টিয়ায় হিন্দোলের ২৬ বছর পূর্তি: কাওয়ালি সন্ধ্যায় মুগ্ধ দর্শক

কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : 07:38:36 am, Saturday, 28 March 2026
  • / 67 Time View

হিন্দোল কুষ্টিয়ার ২৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য উৎসবের পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর “কাওয়ালি সন্ধ্যা”। দীর্ঘদিন পর কুষ্টিয়ায় এমন আয়োজন দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন প্রতিশ্রুতিশীল শিল্পী হাসান হোসেন। এরপর মঞ্চে আসেন হিন্দোল কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও শিল্পী রোকসানা পারভিন এবং সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

কাওয়ালি সন্ধ্যায় আরও অংশ নেন পিংকি মণ্ডল ও রিংকি মণ্ডল। কুষ্টিয়ার কালচারাল অফিসার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজন রহমান ইসলাম সঙ্গীত ও কাওয়ালি পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুজন আলী ও শ্রাবণ কুমার জুয়েল। তাঁদের অনবদ্য পরিবেশনা পুরো আসরকে জমিয়ে তোলে। সুর ও তাল মিলিয়ে তাঁদের কাওয়ালি দর্শকদের আবেগে ভাসিয়ে দেয় এবং উপস্থিত সবাই তালে তালে মেতে ওঠেন।

বহুদিন পর এমন একটি কাওয়ালি সন্ধ্যা উপভোগ করে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হিন্দোল কুষ্টিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পুরো অনুষ্ঠানটি সঙ্গীতপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় ও আনন্দঘন আয়োজন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় হিন্দোলের ২৬ বছর পূর্তি: কাওয়ালি সন্ধ্যায় মুগ্ধ দর্শক

Update Time : 07:38:36 am, Saturday, 28 March 2026