Dhaka 3:35 pm, Monday, 20 April 2026
সর্বশেষ
তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা, ২ নম্বর সতর্কসংকেত হাম-রুবেলা টিকা পাবে পৌনে দুই কোটি শিশু, কর্মসূচি শুরু আজ এক দিনেই দেখেছে ৪০ লাখ দর্শকের ভালোবাসা, কী আছে এই নাটকে? “কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির এইচএসসি পরীক্ষা ২ জুলাই: শিক্ষামন্ত্রী পাকিস্তানে সোমবার হবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 11:22:13 am, Wednesday, 25 March 2026
  • / 56 Time View

দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।গার্মেন্টস খাতে এবার ঈদের আগে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগই নারী। এদের সবাইকে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। পাশাপাশি চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।মন্ত্রী আরও জানান, সর্বসম্মতভাবে জুলাই মাসের যুদ্ধপরিস্থিতিতে যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করা হবে।দেশের বিমানবন্দরেও আধুনিক সুবিধা চালু হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে বলেও জানান মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

Update Time : 11:22:13 am, Wednesday, 25 March 2026