Dhaka 8:45 am, Saturday, 18 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 08:27:34 am, Saturday, 21 March 2026
  • / 137 Time View

দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতরে একই জামাতে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।  সকালে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক সাথে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দীর্ঘ তিন যুগ পর এমন দৃশ্য দেখল দেশবাসী।
শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের মধ্য দিয়ে ৩৬ বছর পর রাষ্ট্রের সর্বোচ্চ দুই পদধারীর একসঙ্গে কাতারবন্দি হয়ে ঈদের নামাজের দৃশ্য দেখল আগত মুসল্লিরা।
১৯৯০ সালের পর থেকে এমন দৃশ্য আর দেখা যায়নি। এর পেছনে রয়েছে একটি বাস্তব কারণ।  ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দেশের প্রধান দুই দলের নারী নেত্রী। যার ফলে ধর্মীয় বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের সুযোগ হয়নি। যে কারণে দীর্ঘ সময় ধরে এই প্রতীকী দৃশ্যটি অনুপস্থিত ছিল জাতীয় পরিসরে।
এবার সেই প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে।  রাষ্ট্রের সর্বোচ্চ দুই পদধারীর একসঙ্গে কাতারবন্দি হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করতে দেখা গেল। 
এদিকে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহমুখী হন। কঠোর নিরাপত্তার মধ্যে জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিদের প্রবেশ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা। অন্যদিকে মৎস্য ভবন এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত থেকেও সারিবদ্ধভাবে মানুষ ঈদগাহ ময়দানে ঢুকতে দেখা যায়। ক্রমেই ঈদগাহ ময়দান ভরে ওঠে মুসল্লিদের পদচারণায়।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়

Update Time : 08:27:34 am, Saturday, 21 March 2026