Dhaka 2:19 pm, Thursday, 16 April 2026

বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 11:21:10 pm, Wednesday, 18 March 2026
  • / 79 Time View

বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
এ সময় তিনি আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে এবং আটকে পড়া যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে ‘নীলসাগর এক্সপ্রেস’-এর ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ এলাকার এই দুর্ঘটনার ওপর বিশেষ নজর রাখছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে জয়লাভ করেছিলেন।
এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : 11:21:10 pm, Wednesday, 18 March 2026